কোস্ট গার্ডের জন্য বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী

৮ মার্চ, ২০২১ ১৬:৫৭  
বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে ৪-ডি মুভি বাস ও অবজারভেটরি বাসের মাধ্যমে বর্নাঢ্য বিজ্ঞান প্রদর্শনী করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাদুঘরের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় শনিবারক্ত প্রদর্শনীতে বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, কোস্ট গার্ডের সামরিক ও বেসামরিক কর্মচারিসহ, সর্বস্তরের নাবিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন । কর্মসূচীতে বিজ্ঞান জাদুঘরের ৫ টি মুভি ও অবজারবেটরী বাস অংশগ্রহণ করে। কোস্ট গার্ডের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ সৌজন্যমূলক প্রদর্শনীর আয়োজন করে। এতে উভয় সংস্থার মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার দিগন্ত প্রসারিত হবে মর্মে বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ মনে করে।